ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল চতুর্থ দফায় ৩ দিনের রিমান্ডে
ঢাকার উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য চতুর্থ দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শামীম হোসেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নিহতের ঘটনায় দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং ওইদিনই আদালত তাকে ছয় দিনের রিমান্ডে পাঠান। পরবর্তীতে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলাতেও তাকে গ্রেফতার দেখিয়ে আরও কয়েক দফায় মোট ১১ দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া দেলোয়ার হত্যা মামলায় গত ১৭ ও ২০ এপ্রিল পৃথক দুই দফায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই ধারাবাহিকতায় মাহমুদুল হত্যা মামলায়ও গত
ঢাকার উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য চতুর্থ দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শামীম হোসেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নিহতের ঘটনায় দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং ওইদিনই আদালত তাকে ছয় দিনের রিমান্ডে পাঠান। পরবর্তীতে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলাতেও তাকে গ্রেফতার দেখিয়ে আরও কয়েক দফায় মোট ১১ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এছাড়া দেলোয়ার হত্যা মামলায় গত ১৭ ও ২০ এপ্রিল পৃথক দুই দফায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই ধারাবাহিকতায় মাহমুদুল হত্যা মামলায়ও গত ২৩ এপ্রিল চার দিন, ২৭ এপ্রিল দুই দিন এবং ২৯ এপ্রিল তিন দিনের রিমান্ড দেওয়া হয়।
সর্বশেষ তিন দফায় নয় দিনের রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মোহাম্মদ আশরাফুল আলম আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন, তবে আদালত তা নাকচ করেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন মাহমুদুল হাসান। বিকেল সাড়ে চারটার দিকে উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন মাহমুদুল।
গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এমডিএএ/এমএএইচ/
What's Your Reaction?