ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন হাজারের বেশি রোগী
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ১৮১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৮১ জন। শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তা অনুযায়ী, ডেঙ্গুতে নতুন কেউ মারা যায়নি। গতকালের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ রোগে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৪০০ জন ভর্তি আছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া বরিশালে ২১৩, খুলনায় ১৮০, চট্টগ্রামে ১২১, ময়মনসিংহে ৭৬, রাজশাহীতে ৫৫, রংপুরে ৩১ ও সিলেট বিভাগে পাঁচজন চিকিৎসা নিচ্ছেন। আরও পড়ুন প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিলো ভারত এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০১ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৮১ জন। মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৩৯ জনের মধ্যে নারী ২৩ জন বা ৫৯ শতাংশ এবং পুরুষ ১৬ জন বা ৪১ শতাংশ। ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৩, উত্তর সিটি করপোরেশন
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ১৮১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৮১ জন।
শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তা অনুযায়ী, ডেঙ্গুতে নতুন কেউ মারা যায়নি। গতকালের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ রোগে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৪০০ জন ভর্তি আছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া বরিশালে ২১৩, খুলনায় ১৮০, চট্টগ্রামে ১২১, ময়মনসিংহে ৭৬, রাজশাহীতে ৫৫, রংপুরে ৩১ ও সিলেট বিভাগে পাঁচজন চিকিৎসা নিচ্ছেন।
এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০১ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৮১ জন।
মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৩৯ জনের মধ্যে নারী ২৩ জন বা ৫৯ শতাংশ এবং পুরুষ ১৬ জন বা ৪১ শতাংশ।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৩, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয় ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে ময়মনসিংহ ও খুলনায় পাঁচজন করে, চট্টগ্রামে চার, বরিশালে তিন এবং রাজশাহী ও রংপুরে একজন করে মারা গেছেন।
একিউএফ/জেআইএম
What's Your Reaction?
