ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা
কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ব্যাংক গ্রাহকদের কোনো তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান ব্যবহার করে প্লাস্টিকের কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করতে নিষেধ করেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংক তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে গ্রাহকদের জন্য সতর্কবার্তা প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দিচ্ছে। এই প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণ তারিখ, সিভিভি (CVV) সহ সংবেদনশীল তথ্য ওই প্রতিষ্ঠানের কাছে শেয়ার করতে হয়, যা গুরুতর ঝুঁকিপূর্ণ। এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নিম্নোক্ত ঝুঁকি সৃষ্টি হতে পারে— ১. কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা; ২. অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা; ৩. গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া; ৪. সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বৃদ্ধি পাওয়া। বাংলাদেশ
কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ব্যাংক গ্রাহকদের কোনো তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান ব্যবহার করে প্লাস্টিকের কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করতে নিষেধ করেছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংক তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে গ্রাহকদের জন্য সতর্কবার্তা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দিচ্ছে। এই প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণ তারিখ, সিভিভি (CVV) সহ সংবেদনশীল তথ্য ওই প্রতিষ্ঠানের কাছে শেয়ার করতে হয়, যা গুরুতর ঝুঁকিপূর্ণ।
এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নিম্নোক্ত ঝুঁকি সৃষ্টি হতে পারে—
১. কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা;
২. অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা;
৩. গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া;
৪. সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বৃদ্ধি পাওয়া।
বাংলাদেশ ব্যাংক সব গ্রাহককে অননুমোদিত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কার্ড সংক্রান্ত তথ্য দেওয়া বা প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করার চেষ্টা থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে। কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহার করার পরামর্শও দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকের আর্থিক নিরাপত্তা ব্যাংকগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো অবস্থাতেই ওটিপি (OTP) বা কার্ডের সংবেদনশীল তথ্য শেয়ার করা যাবে না। কোনো সন্দেহজনক কার্যক্রম দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
What's Your Reaction?