ডেমরায় বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে নেমে প্রাণ গেলো কলেজছাত্রের

রাজধানীর ডেমরায় বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে নেমে পানিতে ডুবে এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। রোববার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কোনাপাড়া বালুরমাঠ শামসি গ্যালারির সুইমিং পুলে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া ছাত্রের নাম মো. সাকিব হোসেন (২২)। তিনি কদমতলী থানার দনিয়া বড়বাড়ি এলাকার মো. আরিফ হোসেনের ছেলে। তিনি দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাবা আরিফ হোসেন জানান, তার ছেলে সকালে বন্ধুদের নিয়ে সুইমিং পুলে যায়। সেখানে গোসলের একপর্যায়ে সি ডুবে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কেএজেডআইএ/একিউএফ/এমএস

ডেমরায় বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে নেমে প্রাণ গেলো কলেজছাত্রের

রাজধানীর ডেমরায় বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে নেমে পানিতে ডুবে এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন।

রোববার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কোনাপাড়া বালুরমাঠ শামসি গ্যালারির সুইমিং পুলে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ছাত্রের নাম মো. সাকিব হোসেন (২২)। তিনি কদমতলী থানার দনিয়া বড়বাড়ি এলাকার মো. আরিফ হোসেনের ছেলে। তিনি দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

বাবা আরিফ হোসেন জানান, তার ছেলে সকালে বন্ধুদের নিয়ে সুইমিং পুলে যায়। সেখানে গোসলের একপর্যায়ে সি ডুবে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow