ডেমরায় বাসার বাথরুমে ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ
রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসার বাথরুম থেকে মোছা. সাহিমা আক্তার খুশি (২৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দনিয়া কলেজের অনার্স তৃতীয় বর্ষে পড়তেন। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন কারখানার বাথরুমে ঝুলছিল পোশাকশ্রমিকের মরদেহ সাহিমাকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা মো. মহসিন হোসেন জানান, বুধবার সকালের দিকে নিজের রুমের বাথরুমে গোসলের ঝর্ণার পাইপের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন সাহিমা। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আরও পড়ুন মাদরাসার বাথরুমে ঝুলছিল শিক্ষার্থীর লাশ মো. মহসিন হোসেন জানান, ডেমরার সারুলিয়ার বাসিন্দা মোহাম্মদ শাহিন হোসেনের মেয়ে সাহিমা। তিনি জেদি প্রকৃতির ছিলেন। পারিবারিক বিষয় নিয়ে অভিমানে গলায় ফাঁস নেন তিনি। তবে কী কারণে সাহিমা আত্মহত
রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসার বাথরুম থেকে মোছা. সাহিমা আক্তার খুশি (২৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দনিয়া কলেজের অনার্স তৃতীয় বর্ষে পড়তেন।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
সাহিমাকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা মো. মহসিন হোসেন জানান, বুধবার সকালের দিকে নিজের রুমের বাথরুমে গোসলের ঝর্ণার পাইপের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন সাহিমা। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মাদরাসার বাথরুমে ঝুলছিল শিক্ষার্থীর লাশ
মো. মহসিন হোসেন জানান, ডেমরার সারুলিয়ার বাসিন্দা মোহাম্মদ শাহিন হোসেনের মেয়ে সাহিমা। তিনি জেদি প্রকৃতির ছিলেন। পারিবারিক বিষয় নিয়ে অভিমানে গলায় ফাঁস নেন তিনি। তবে কী কারণে সাহিমা আত্মহত্যা করেছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি মহসিন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কেএজেডআইএ/এমএমকে
What's Your Reaction?
