ডেস্কটপ অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কল করা যাবে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে মেটা। এতদিন কম্পিউটার থেকে অডিও বা ভিডিও কল করতে হলে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ ইনস্টল করা বাধ্যতামূলক ছিল। এবার সেই ঝামেলা থাকছে না। নতুন আপডেটের ফলে সমর্থিত ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। শুধু একজনের সঙ্গে নয়, গ্রুপ কলেও অংশ নেওয়া যাবে। পাশাপাশি কলের অভিজ্ঞতা আরও উন্নত করতে যোগ হয়েছে কল ট্রান্সফার, ওয়েটিং রুম, কুইক এইচডি এবং নয়েজ সুপারেশনের মতো একাধিক নতুন সুবিধা। যত নতুন সুবিধা আসছে আসুন দেখে নেওয়া যাক- হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই অডিও ও ভিডিও কল ডেস্কটপ অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই ব্যক্তিগত ও গ্রুপ-দুই ধরনের কলের সুবিধা কল ট্রান্সফার ফিচার ওয়েটিং রুম কুইক এইচডি ভিডিও ব্যাকগ্রাউন্ট নয়েজ সুপারেশনের আগের মতোই থাকবে এন্ড টু এন্ড এনক্রিপশন আরও পড়ুন হোয়াটসঅ্যাপে চ্যাটিং হবে আরও স্মুথ, আসছে নতুন ইন্টারফেস হোয়াটসঅ্যাপ ওয়েব কলিং কী? এতদিন হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে শুধুমাত্র চ্যাট, ছবি, ভিডিও ও বিভিন্ন ফাইল আদান-প্রদান করা যেত। তবে অডিও বা ভিড

ডেস্কটপ অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কল করা যাবে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে মেটা। এতদিন কম্পিউটার থেকে অডিও বা ভিডিও কল করতে হলে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ ইনস্টল করা বাধ্যতামূলক ছিল। এবার সেই ঝামেলা থাকছে না। নতুন আপডেটের ফলে সমর্থিত ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন।

শুধু একজনের সঙ্গে নয়, গ্রুপ কলেও অংশ নেওয়া যাবে। পাশাপাশি কলের অভিজ্ঞতা আরও উন্নত করতে যোগ হয়েছে কল ট্রান্সফার, ওয়েটিং রুম, কুইক এইচডি এবং নয়েজ সুপারেশনের মতো একাধিক নতুন সুবিধা।

যত নতুন সুবিধা আসছে আসুন দেখে নেওয়া যাক-

  • হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই অডিও ও ভিডিও কল
  • ডেস্কটপ অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই
  • ব্যক্তিগত ও গ্রুপ-দুই ধরনের কলের সুবিধা
  • কল ট্রান্সফার ফিচার
  • ওয়েটিং রুম
  • কুইক এইচডি ভিডিও
  • ব্যাকগ্রাউন্ট নয়েজ সুপারেশনের
  • আগের মতোই থাকবে এন্ড টু এন্ড এনক্রিপশন

হোয়াটসঅ্যাপ ওয়েব কলিং কী?

এতদিন হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে শুধুমাত্র চ্যাট, ছবি, ভিডিও ও বিভিন্ন ফাইল আদান-প্রদান করা যেত। তবে অডিও বা ভিডিও কলের জন্য উইন্ডোজ কিংবা ম্যাকওএস-এর ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো।

মেটা এখন সেই সীমাবদ্ধতা দূর করেছে। নতুন আপডেটের মাধ্যমে ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে সরাসরি কল করা যাবে। এর জন্য আলাদা কোনও সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করার প্রয়োজন হবে না।

কোন কোন নতুন ফিচার মিলবে?

ব্রাউজার থেকেই কল

গুগল ক্রোম, মাইক্রোসফট এডজ-সহ সমর্থিত ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলেই অডিও ও ভিডিও কল করা এবং রিসিভ করা যাবে। ব্যক্তিগত কলের পাশাপাশি গ্রুপ কলের সুবিধাও থাকবে।

কল ট্রান্সফার

একটি ডিভাইসে শুরু করা গ্রুপ কল অন্য ডিভাইসে সহজেই স্থানান্তর করা যাবে। যেমন, মোবাইলে শুরু করা কল পরে কম্পিউটারে বড় স্ক্রিনে চালিয়ে নেওয়া সম্ভব হবে, তাও কল কেটে না দিয়ে।

ওয়েটিং রুম

কল লিঙ্ক তৈরি করার সময় রিকোয়ার অ্যাপ্রুভাল টু জয়েন অপশন চালু থাকলে নতুন কেউ সরাসরি কলে যোগ দিতে পারবেন না। হোস্ট অনুমতি দিলে তবেই তিনি কলে যুক্ত হতে পারবেন। ফলে মিটিং বা অফিসিয়াল আলোচনায় নিরাপত্তা আরও বাড়বে।

কুইকএইচডি ভিডিও

মেটার দাবি, কল শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এইচডি মানের ভিডিও চালু হবে। এতে ভিডিও কল আরও পরিষ্কার ও স্বচ্ছভাবে দেখা যাবে।

নয়েজ সুপারেশনের

কলের সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে কণ্ঠস্বরকে আরও স্পষ্ট শোনানোর জন্য যুক্ত হয়েছে নয়েজ সুপারেশন ফিচার। ব্যবহারকারী চাইলে কল চলাকালীনই এটি চালু বা বন্ধ করতে পারবেন।

নিরাপত্তায় কোনো পরিবর্তন নেই

মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে করা অডিও ও ভিডিও কলেও আগের মতোই এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে। অর্থাৎ ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথন সুরক্ষিত থাকবে। এছাড়া স্ক্রিন শেয়ারিং, রিয়্যাকশনস এবং কলস ট্যাপ-এর মতো সুবিধাগুলোও ওয়েব সংস্করণে পাওয়া যাবে। পরিষেবাটি বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং কলের নির্দিষ্ট সময়সীমাও থাকবে না।

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

এই নতুন সুবিধা বিশেষভাবে কাজে লাগতে পারে-

  • অফিসের কম্পিউটার থেকে কাজ করা ব্যবহারকারীদের
  • বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের শেয়ারড কম্পিউটার ব্যবহারকারীদের
  • যেসব প্রতিষ্ঠানে সফটওয়্যার ইনস্টল করার অনুমতি নেই
  • ফ্রিল্যান্সার ও রিমোট কর্মীদের, যারা ব্রাউজার থেকেই ক্লায়েন্টের সঙ্গে দ্রুত ভিডিও মিটিং করতে চান

এখনই কি সবাই ব্যবহার করতে পারবেন?

না। মেটা জানিয়েছে, নতুন ওয়েব কলিং সুবিধাটি ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাই অনেকের হোয়াটসঅ্যাপ ওয়েব-এ এখনো কল অপশন দেখা নাও যেতে পারে। এছাড়া কোন কোন ব্রাউজারে পূর্ণ সমর্থন থাকবে বা গ্রুপ কলে সর্বোচ্চ কতজন অংশ নিতে পারবেন, সে সম্পর্কেও এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow