ডোবায় ভাসছিল নিখোঁজ শিশুর মরদেহ

নেত্রকোনার বারহাট্টায় নিখোঁজের ৪ দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১৮ মার্চ) উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এক ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই শিশুর নাম শাহিন (৩)। সে বাহাদুরপুর উত্তর পাড়া গ্রামের তোলন মিয়ার ছেলে। জানা যায়, গত ১৪ মার্চ শিশুটি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছিলেন, ফেরিওয়ালা শিশুটিকে নিয়ে যেতে পারে। এরপর ১৮ মার্চ ভোরে পাশের বাড়ির একটি ডোবার (ময়লা-আবর্জনার গর্ত) পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডোবায় ভাসছিল নিখোঁজ শিশুর মরদেহ

নেত্রকোনার বারহাট্টায় নিখোঁজের ৪ দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৮ মার্চ) উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এক ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই শিশুর নাম শাহিন (৩)। সে বাহাদুরপুর উত্তর পাড়া গ্রামের তোলন মিয়ার ছেলে।

জানা যায়, গত ১৪ মার্চ শিশুটি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছিলেন, ফেরিওয়ালা শিশুটিকে নিয়ে যেতে পারে। এরপর ১৮ মার্চ ভোরে পাশের বাড়ির একটি ডোবার (ময়লা-আবর্জনার গর্ত) পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow