ড্যাপ বাস্তবায়নে কমছে ফ্ল্যাটের সংখ্যা, মন্ত্রীর কাছে রিহ্যাবের উদ্বেগ

ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ফলে নতুন আবাসন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। ড্যাপ বাস্তবায়নের বিভিন্ন বিধিনিষেধের কারণে আবাসন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সংগঠনটির। এ বিষয়ে সমাধান খুঁজতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বৈঠক করে সংগঠনটির নেতারা। বুধবার (১১ মার্চ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এম আউয়াল (সাবেক সংসদ সদস্য) এবং ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ মন্ত্রণালয় ও রিহ্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে আবাসন খাতের চলমান বিভিন্ন সমস্যা, বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ফলে আবাসন প্রকল্পে ইউনিট সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন রিহ্যাব নেতারা। তারা বলেন,

ড্যাপ বাস্তবায়নে কমছে ফ্ল্যাটের সংখ্যা, মন্ত্রীর কাছে রিহ্যাবের উদ্বেগ

ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ফলে নতুন আবাসন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। ড্যাপ বাস্তবায়নের বিভিন্ন বিধিনিষেধের কারণে আবাসন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সংগঠনটির।

এ বিষয়ে সমাধান খুঁজতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বৈঠক করে সংগঠনটির নেতারা। বুধবার (১১ মার্চ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

প্রতিনিধি দলে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এম আউয়াল (সাবেক সংসদ সদস্য) এবং ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ মন্ত্রণালয় ও রিহ্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আবাসন খাতের চলমান বিভিন্ন সমস্যা, বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ফলে আবাসন প্রকল্পে ইউনিট সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন রিহ্যাব নেতারা।

তারা বলেন, ড্যাপের কিছু বিধিনিষেধের কারণে নতুন আবাসন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। এতে আবাসন খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে বাসস্থান সংকটও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন আবাসন খাতের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন। তিনি এসব বিষয়ে বিস্তারিত লিখিত প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য রিহ্যাব নেতাদের অনুরোধ জানান।

রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, আবাসন খাতের উন্নয়ন এবং বিদ্যমান সমস্যার সমাধানে রিহ্যাব দ্রুত একটি বিস্তারিত লিখিত প্রস্তাবনা প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেবে।

রিহ্যাব নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে এবং দেশের আবাসন খাত আরও গতিশীল হয়ে উঠবে।

ইএআর/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow