ড্যাফোডিল স্মার্ট সিটিকে ঘিরে আশুলিয়ার উন্নয়নের আরেক মাইলফলক

আশুলিয়াকে আধুনিক, পরিকল্পিত ও যোগাযোগ-সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরের পথে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। ড্যাফোডিল স্মার্ট সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজস্ব অর্থায়নের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সরকারি বাজেট বরাদ্দ ও কারিগরি সহযোগিতার সঙ্গে সমন্বয় করে দেওয়ান বাড়ি-কাকাবো-দত্তপাড়া-ডিএসসি সড়কের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে।  বুধবার (২০ মে) আশুলিয়ার দেওয়ান বাড়ি-কাকাবো-দত্তপাড়া-ডিএসসি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক চালু হওয়ার মাধ্যমে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, প্রক্টর ড. শেখ মুহাম্মদ আল্ল

ড্যাফোডিল স্মার্ট সিটিকে ঘিরে আশুলিয়ার উন্নয়নের আরেক মাইলফলক
আশুলিয়াকে আধুনিক, পরিকল্পিত ও যোগাযোগ-সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরের পথে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। ড্যাফোডিল স্মার্ট সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজস্ব অর্থায়নের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সরকারি বাজেট বরাদ্দ ও কারিগরি সহযোগিতার সঙ্গে সমন্বয় করে দেওয়ান বাড়ি-কাকাবো-দত্তপাড়া-ডিএসসি সড়কের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে।  বুধবার (২০ মে) আশুলিয়ার দেওয়ান বাড়ি-কাকাবো-দত্তপাড়া-ডিএসসি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক চালু হওয়ার মাধ্যমে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, প্রক্টর ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, এই সড়কের উন্নয়ন শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, এটি আশুলিয়ার মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত। উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি অঞ্চলের শিক্ষা, ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগকে আরও সম্প্রসারিত করে। আমরা চাই আশুলিয়া একটি আধুনিক ও পরিকল্পিত অঞ্চলে পরিণত হোক। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বেসরকারি খাতের দায়িত্বশীল অংশগ্রহণ একটি অঞ্চলের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড্যাফোডিল স্মার্ট সিটির মতো উদ্যোগ আশুলিয়ার উন্নয়নকে আরও গতিশীল করছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশার এই সড়ক উন্নয়নের ফলে যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কর্মস্থল এবং বিভিন্ন সেবাকেন্দ্রে যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে। একই সঙ্গে পরিবহন, ক্ষুদ্র ব্যবসা এবং স্থানীয় সেবা খাতেও নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হচ্ছে। ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে কেন্দ্র করে আশুলিয়া ধীরে ধীরে শিক্ষা, প্রযুক্তি এবং আধুনিক নাগরিক সুবিধাভিত্তিক একটি সম্ভাবনাময় স্মার্ট নগরীতে রূপ নিচ্ছে। দেওয়ান বাড়ি-কাকাবো-দত্তপাড়া-ডিএসসি সড়কের উন্নয়নকে এই রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা। এই উদ্যোগকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান জানান , ড্যাফোডিল স্মার্ট সিটির লক্ষ্য শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়; বরং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই নগরায়ণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট কমিউনিটি গড়ে তোলা। এই সড়কের উদ্বোধন সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও জানান , শিক্ষা, প্রযুক্তি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণকে একত্র করে একটি অঞ্চলকে সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব। আশুলিয়াকে একটি আধুনিক, মানবিক ও জ্ঞানভিত্তিক অঞ্চলে রূপান্তরের প্রচেষ্টায় ড্যাফোডিল স্মার্ট সিটি ধারাবাহিকভাবে কাজ করছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সড়কের উন্নয়নের ফলে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও কর্মস্থলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা, পরিবহন এবং সেবা খাতে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আশুলিয়ায় পরিকল্পিত নগরায়ণ এবং আধুনিক অবকাঠামো উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ড্যাফোডিল স্মার্ট সিটির কার্যক্রম জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান, উদ্ভাবন ও অবকাঠামো উন্নয়ন এবং টেকসই নগরায়ণের ক্ষেত্রে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকলে আশুলিয়া বাংলাদেশের স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই নগর উন্নয়নের একটি কার্যকর উদাহরণ হয়ে উঠতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow