ড্যাফোডিল স্মার্ট সিটিতে নবীনদের বরণ করল ডিআইইউ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’।
সোমবার (১১ মে) রাজধানীর সাভারের বিরুলিয়ায় অবস্থিত ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স’-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশ নেয় এবং শিক্ষার্থীরা নিজেদের পছন্দের ক্লাবে যুক্ত হওয়ার সুযোগ পায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পাঁচটি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সেশন। এতে বক্তব্য দেন র্যানকন অটো ডিভিশন-২-এর ক্রিয়েটিভ লিড এএসএম আরিফ, গেইনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংক পিএলসি-এর প
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’।
সোমবার (১১ মে) রাজধানীর সাভারের বিরুলিয়ায় অবস্থিত ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স’-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশ নেয় এবং শিক্ষার্থীরা নিজেদের পছন্দের ক্লাবে যুক্ত হওয়ার সুযোগ পায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পাঁচটি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সেশন। এতে বক্তব্য দেন র্যানকন অটো ডিভিশন-২-এর ক্রিয়েটিভ লিড এএসএম আরিফ, গেইনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংক পিএলসি-এর প্রিন্সিপাল অফিসার নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিং-এর সিইও এএম তাজউদ্দিন আহমেদ। বক্তারা শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে ওঠার বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও বিভিন্ন অনুষদের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।