ড্যাবের উদ্যোগে আইইডিসিআর কর্মচারীদের ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কর্মচারীদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে) রাজধানীর মহাখালীতে আইইডিসিআর মিলনায়তনে এক অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজস্ব, প্রকল্প ও আউটসোর্সিং খাতের মোট ৬১ জন কর্মচারীর মাঝে ঈদ উপহারসামগ্রী হিসেবে বিতরণ করা হয় তেল, পোলাওয়ের চাল, সেমাই, লবণ ও চিনি। আইইডিসিআরের ইপিডেমিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ হাবীব ইসমাইল ভূঁঞাকে অনুষ্ঠানে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। তিনি বলেন, ড্যাবের সদস্যরা শুধু চিকিৎসা সেবাই প্রদান করে না, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রমও পরিচালনা করে থাকে। এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ড্যাবের এই নেতা। এ সময় ডা. মেহেদী দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ এবং আন্তরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আইইডিসিআরের মেডিকেল অফিসা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কর্মচারীদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে) রাজধানীর মহাখালীতে আইইডিসিআর মিলনায়তনে এক অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রাজস্ব, প্রকল্প ও আউটসোর্সিং খাতের মোট ৬১ জন কর্মচারীর মাঝে ঈদ উপহারসামগ্রী হিসেবে বিতরণ করা হয় তেল, পোলাওয়ের চাল, সেমাই, লবণ ও চিনি।
আইইডিসিআরের ইপিডেমিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ হাবীব ইসমাইল ভূঁঞাকে অনুষ্ঠানে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। তিনি বলেন, ড্যাবের সদস্যরা শুধু চিকিৎসা সেবাই প্রদান করে না, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রমও পরিচালনা করে থাকে। এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ড্যাবের এই নেতা।
এ সময় ডা. মেহেদী দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ এবং আন্তরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আইইডিসিআরের মেডিকেল অফিসার ও ড্যাব মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আজীবন সদস্য ডা. মো. ফয়জুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ও ইএমপিএইচএনইটি (EMPHNET)-এর কান্ট্রি ডিরেক্টর ডা. কাজী আহমেদ জাকি এবং পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক ও কক্সবাজার ড্যাবের সদস্যসচিব ডা. জাহিদ হাসান।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. মনোয়ার সাদাত, ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল, ড্যাবের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বারডেম ড্যাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মঞ্জুর মুর্শেদ চৌধুরী ও জনসংখ্যাবিষয়ক সহ-সম্পাদক ডা. আজিজুর রহমান লালন। সমাপনী বক্তব্য দেন আইইডিসিআরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. জাকির হোসেন হাবিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্স ড্যাব শাখার ডা. অভিক আসাফ, সায়িক বিন আলম, ডা. আনোয়ারুল ইসলাম শাওন, আইইডিসিআরের ডা. মাহবুবুর রহমান, ডা. সোহেল রহমান, ডা. মাইনুল হাসান, ডা. জাহিদুর রহমান, ডা. ইমামুল মুনতাসীর, ডা. হোসনে আরা পারভীন, ডা. জিনিভা তাসনিম প্রমুখ।
What's Your Reaction?