ঢাকাগামী যাত্রীর চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে

প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষজন। ফলে কর্মস্থলগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফেরিঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়।  সরেজমিনে ঘাট এলাকায় দেখা যায়, ঈদ উদযাপন শেষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে দৌলতদিয়া ঘাট এলাকায় আসছেন মানুষজন। এরপর কেউ লঞ্চ ও ফেরিতে পাটুরিয়া ঘাটের উদ্দেশে যাচ্ছেন। এসময় ফেরিঘাট এলাকায় কিছু যাত্রীবাহী বাস নদীপারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থাকতে দেখা যায়। ঢাকাগামী যাত্রী সুমন খান ও মনি বেগম জানান, এ বছরের ঈদযাত্রায় নৌপথে কোনো ভোগান্তি না থাকলেও তা ছিল সড়ক পথে। সড়ক পথে নেওয়া হয়েছে বাড়তি ভাড়া। আবার তেল সংকট থাকার কারণে মোটর সাইকেল চালকেরা পড়েছে বেশি বিপাকে। অনেক মোটরসাইকেল চালককেই তেলের অভাবে ঠেলে ঠেলে পাম্পে নিতে হয়েছে। পাম্পেও তেলের জন্য ছিল দীর্ঘ অপেক্ষা। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে

ঢাকাগামী যাত্রীর চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে
প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষজন। ফলে কর্মস্থলগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফেরিঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়।  সরেজমিনে ঘাট এলাকায় দেখা যায়, ঈদ উদযাপন শেষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে দৌলতদিয়া ঘাট এলাকায় আসছেন মানুষজন। এরপর কেউ লঞ্চ ও ফেরিতে পাটুরিয়া ঘাটের উদ্দেশে যাচ্ছেন। এসময় ফেরিঘাট এলাকায় কিছু যাত্রীবাহী বাস নদীপারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থাকতে দেখা যায়। ঢাকাগামী যাত্রী সুমন খান ও মনি বেগম জানান, এ বছরের ঈদযাত্রায় নৌপথে কোনো ভোগান্তি না থাকলেও তা ছিল সড়ক পথে। সড়ক পথে নেওয়া হয়েছে বাড়তি ভাড়া। আবার তেল সংকট থাকার কারণে মোটর সাইকেল চালকেরা পড়েছে বেশি বিপাকে। অনেক মোটরসাইকেল চালককেই তেলের অভাবে ঠেলে ঠেলে পাম্পে নিতে হয়েছে। পাম্পেও তেলের জন্য ছিল দীর্ঘ অপেক্ষা। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকামুখি যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। এ রুটে ১৭টি ফেরি ও  ২০টি লঞ্চ চলাচল করায় কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছেন। এদিকে কর্মস্থলগামী যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও দৌলতদিয়া প্রান্ত থেকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পদ্মা নদী পার হচ্ছেন যাত্রীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow