ঢাকায় ফর্টিস জিতলেও আম্মানে হেরেছে পুলিশ
আন্তর্জাতিক ফুটবলে ফর্টিস এফসির স্বপ্নের মতো অভিষেক হলেও বাংলাদেশ পুলিশ এফসির হয়েছে উল্টো। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের দুই ক্লাব প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে পা রেখে দুই রকম ফলাফল করেছে। ঘরের মাঠে ফর্টিস এফসি ১-০ গোলে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়েছে।। তবে জর্ডানের আম্মানে হার মেনেছে বাংলাদেশ পুলিশ এফসি। মঙ্গলবার রাতে জর্ডানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে সিরিয়ার শক্তিশালী ক্লাব আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পোর কাছে ১-০ গোলে হেরেছে তারা। এটি পুলিশেরও প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নবীশ দলটি। অন্যদিকে সিরিয়ার ক্লাবটি ওই দেশের সাতবারের চ্যাম্পিয়ন। লড়াই করেও অভিজ্ঞতার কাছে হেরেছে পুলিশ। বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী ফিফার নিষেধাজ্ঞায় থাকায় তৃতীয় ও চতুর্থ দল হিসেবে এএফসির এই প্রতিযোগিতায় সুযোগ পায় ফর্টিস এফসি ও পুলিশ এফসি। আরআই/এমএমআর
আন্তর্জাতিক ফুটবলে ফর্টিস এফসির স্বপ্নের মতো অভিষেক হলেও বাংলাদেশ পুলিশ এফসির হয়েছে উল্টো।
এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের দুই ক্লাব প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে পা রেখে দুই রকম ফলাফল করেছে। ঘরের মাঠে ফর্টিস এফসি ১-০ গোলে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়েছে।।
তবে জর্ডানের আম্মানে হার মেনেছে বাংলাদেশ পুলিশ এফসি। মঙ্গলবার রাতে জর্ডানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে সিরিয়ার শক্তিশালী ক্লাব আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পোর কাছে ১-০ গোলে হেরেছে তারা।
এটি পুলিশেরও প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নবীশ দলটি। অন্যদিকে সিরিয়ার ক্লাবটি ওই দেশের সাতবারের চ্যাম্পিয়ন। লড়াই করেও অভিজ্ঞতার কাছে হেরেছে পুলিশ।
বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী ফিফার নিষেধাজ্ঞায় থাকায় তৃতীয় ও চতুর্থ দল হিসেবে এএফসির এই প্রতিযোগিতায় সুযোগ পায় ফর্টিস এফসি ও পুলিশ এফসি।
আরআই/এমএমআর
What's Your Reaction?