ঢাকার ছাদে ছাদে সোলার, বিদ্যুৎ সংকট কমাতে নতুন পরিকল্পনা সরকারের
রাজধানী ঢাকার বিদ্যুতের চাপ কমাতে আবাসিক ভবনগুলোকে ধাপে ধাপে সোলার পাওয়ারের আওতায় আনতে চায় সরকার। এ লক্ষ্যে দ্রুত নীতিমালা প্রণয়ন ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানান।
মন্ত্রী বলেছেন, ‘আশা করি এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেটে অনুমোদন করিয়ে সরকারি আদেশ হিসেবে দিতে পারবো।’
সরকার আগামী পাঁচ বছরে সোলার বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় বলেও জানান তিনি। এ লক্ষ্য অর্জনে ঢাকা ও অন্যান্য শহরের ভবনের ছাদে বেসরকারি খাতের মাধ্যমে রুফটপ সোলার স্থাপনের পরামর্শ দেন মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘বাড়িতে আপনারা বিদ্যুৎ দিলেন, মাস শেষে নেট ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বিলটা নিয়ে আসলেন। ছাদ তো এমনি দেবে না, কিছুটা ভাড়া তাদের দিতে হবে। ওটা আপনাদের বিল থেক
রাজধানী ঢাকার বিদ্যুতের চাপ কমাতে আবাসিক ভবনগুলোকে ধাপে ধাপে সোলার পাওয়ারের আওতায় আনতে চায় সরকার। এ লক্ষ্যে দ্রুত নীতিমালা প্রণয়ন ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানান।
মন্ত্রী বলেছেন, ‘আশা করি এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেটে অনুমোদন করিয়ে সরকারি আদেশ হিসেবে দিতে পারবো।’
সরকার আগামী পাঁচ বছরে সোলার বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় বলেও জানান তিনি। এ লক্ষ্য অর্জনে ঢাকা ও অন্যান্য শহরের ভবনের ছাদে বেসরকারি খাতের মাধ্যমে রুফটপ সোলার স্থাপনের পরামর্শ দেন মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘বাড়িতে আপনারা বিদ্যুৎ দিলেন, মাস শেষে নেট ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বিলটা নিয়ে আসলেন। ছাদ তো এমনি দেবে না, কিছুটা ভাড়া তাদের দিতে হবে। ওটা আপনাদের বিল থেকে বাদ দিয়ে দেবেন।’
সরকারি উদ্যোগে এককভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মার্কেট খোলা রাখার সময় বাড়ানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা শহরের প্রত্যেকটা হাউসহোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং বেসরকারি উদ্যোক্তাদের যদি (সুযোগ) দেই, তাহলে আমি মনে করি যে, ঢাকার যে লোডটা আছে, অনেক লোড কমে যাবে।’