ঢাকার সড়কে গাড়ির জট, যান চলাচলে ধীরগতি

শুরু হয়েছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। মাসটিকে ঘিরে সরকারি অফিস, আদালত ও ব্যাংক কার্যক্রম পরিচালনার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হওয়া অফিস-আদালত চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রমজানের প্রথম দিন কর্মঘণ্টা শেষ হতেই কর্মস্থল থেকে ঘরমুখী মানুষের চাপে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। আবার কোথাও কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ইফতারের আগে গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না- তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে অনেকের মনে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়। এছাড়া রাজধানীর অন্যান্য সড়কেও দীর্ঘ যানজটের তথ্য মিলেছে। সরেজমিনে দেখা গেছে, বিকেল ৩টার আগে রাজধানীর সড়কে সাধারণ মানুষের চলাচল সীমিত ও সড়কে অসহনীয় যানজট না থাকলেও ৩টার পর থেকে সড়কে বাড়তে থাকে অফিস ফেরত সাধারণ মানুষের চলাচল। এতে বাড়তে থাকে গণপরিবহন ও নিজস্ব পরিবহনের উপস্থিতি। দেখা দেয় যানবাহন চলাচলে ধীরগতি ও বিভিন্ন স্থানে যানজট। এছাড়াও রাজধানীর বিভিন্ন বাস পয়েন্টে যানবাহনের অপেক্

ঢাকার সড়কে গাড়ির জট, যান চলাচলে ধীরগতি

শুরু হয়েছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। মাসটিকে ঘিরে সরকারি অফিস, আদালত ও ব্যাংক কার্যক্রম পরিচালনার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হওয়া অফিস-আদালত চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

রমজানের প্রথম দিন কর্মঘণ্টা শেষ হতেই কর্মস্থল থেকে ঘরমুখী মানুষের চাপে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। আবার কোথাও কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ইফতারের আগে গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না- তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে অনেকের মনে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়। এছাড়া রাজধানীর অন্যান্য সড়কেও দীর্ঘ যানজটের তথ্য মিলেছে।

jagonews24.com

সরেজমিনে দেখা গেছে, বিকেল ৩টার আগে রাজধানীর সড়কে সাধারণ মানুষের চলাচল সীমিত ও সড়কে অসহনীয় যানজট না থাকলেও ৩টার পর থেকে সড়কে বাড়তে থাকে অফিস ফেরত সাধারণ মানুষের চলাচল। এতে বাড়তে থাকে গণপরিবহন ও নিজস্ব পরিবহনের উপস্থিতি। দেখা দেয় যানবাহন চলাচলে ধীরগতি ও বিভিন্ন স্থানে যানজট। এছাড়াও রাজধানীর বিভিন্ন বাস পয়েন্টে যানবাহনের অপেক্ষারত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে গণপরিবহন গুলোতে ভিড় ও গেটে মানুষের ঝুলে থাকার চিত্রও দেখা গেছে।

রাজধানীর শ্যামলীতে কথা হয় গাড়ির অপেক্ষায় থাকা নাজমুল হাসানের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, অফিস শেষ করে বের হয়েছি প্রায় ১০ মিনিট। ভিড়ের কারণে এখনো গাড়িতে উঠতে পারিনি।

খিলক্ষেত যেতে বাসের অপেক্ষায় আছেন জানিয়ে তিনি বলেন, গাড়িতে যেমন ভিড়, রাস্তায় তেমনই যানজট। আজ প্রথম ইফতার পরিবারের সঙ্গে করতে চেয়েছিলাম, ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারবো কি না- সেটাই চিন্তার।

আরও পড়ুন
মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী 
চকবাজারের ইফতার: ঐতিহ্যের স্বাদ নিতে উপচে পড়া ভিড় 

রাজধানীর আসাদগেট এলাকায় গাড়ির অপেক্ষায় ছিলেন মো. মিনহাজ, গন্তব্য মালিবাগ। জাগো নিউজকে তিনি বলেন, যানযটের কারণে মোহাম্মদপুরের টাউনহল থেকে হাঁটতে হাঁটতে আসাদগেট চলে এসেছি। আসাদগেট এসেও দেখি গাড়িতে ভিড়ের কারণে ওঠার পরিবেশ নেই। গেটেও মানুষ ঝুলছে। অপেক্ষা করছি কোনো রকম ফাঁকা গাড়ি পেলেই উঠে পড়বো।

ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারবেন কি না- এমন সংশয় প্রকাশ করে তিনি বলেন, আল্লাহ চাইলে ইফতারের আগেই পৌঁছে যাবো। যদি কারওয়ান বাজার, বাংলামোটর আর মগবাজারে যানজট একটু কম থাকে- ইনশাআল্লাহ ইফতারের আগেই বাসায় যেতে পারবো।  

jagonews24.com

গাড়ির গেটে ঝুলে গন্তব্যে রওয়ানা হন হাবিব নামের এক যাত্রী। ঝুঁকি নিয়ে এভাবে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ফাঁকা গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকলে ইফতারের পরেও বাসায় পৌঁছাতে পারবো না ভাই। তাই বাসায় গিয়ে ইফতার করার জন্যই এভাবেই রওয়ানা দিয়েছি।

যানজটে দাঁড়িয়ে থাকা সাভার পরিবহনের চালকের সহকারী বলেন, আজ প্রথম রোজা, সবাই বাসায় গিয়ে ইফতার করার জন্য অফিস শেষ করে বের হয়েছেন। গাড়ি একবারে যাত্রীতে ঠাসা। আবার রাস্তায়ও গাড়ির চাপ বেড়েছে। ফলে যানজটে পড়তে হয়েছে।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হয়েছে। আজ থেকে নতুন সময়ে চলছে সরকারি অফিস-আদালত-ব্যাংক। পুরো রমজান মাস সরকারি অফিস সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

কেআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow