ঢাকাস্থ চীন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

ঢাকায় নিযুক্ত চীন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন রাজনৈতিক দল ‘গণঅধিকার পরিষদ’-এর শীর্ষ নেতারা। রোববার (২৪ মে) এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল অংশ নেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আরিফুল ইসলাম তালুকদার, শহীদুল ইসলাম ফাহিম, সাকিব হোসেন এবং যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম। অন্যদিকে চীন দূতাবাসের পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন (Dr. Liu Yuyin)। তার সঙ্গে আরও ৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাংলাদেশে চীনের উন্নয়নমূলক বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনা চলাকালে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে চীন সরকারকে শুভেচ্ছা জানান দলের মুখপাত্র ফারুক হাসান। তিনি বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়ন ও বড় বড় প্রকল্পে বিনিয়োগসহ ব

ঢাকাস্থ চীন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

ঢাকায় নিযুক্ত চীন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন রাজনৈতিক দল ‘গণঅধিকার পরিষদ’-এর শীর্ষ নেতারা। রোববার (২৪ মে) এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল অংশ নেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আরিফুল ইসলাম তালুকদার, শহীদুল ইসলাম ফাহিম, সাকিব হোসেন এবং যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম।

অন্যদিকে চীন দূতাবাসের পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন (Dr. Liu Yuyin)। তার সঙ্গে আরও ৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাংলাদেশে চীনের উন্নয়নমূলক বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনা চলাকালে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে চীন সরকারকে শুভেচ্ছা জানান দলের মুখপাত্র ফারুক হাসান। তিনি বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়ন ও বড় বড় প্রকল্পে বিনিয়োগসহ বহুমুখী স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চীনের সঙ্গে আমাদের দেশ নিবিড়ভাবে যুক্ত। তাই বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে চীনের সঙ্গে আরও বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চায় গণঅধিকার পরিষদ। 

বৈঠকে দলের উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম তালুকদার দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় করার ওপর জোর দেন। 

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলা এবং চীনা ভাষা রপ্তকরণে দুই দেশেরই বহুমুখী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষা গ্রহণের সুবিধার্থে দেশটির ভিসা নীতি (ভিসা পলিসি) আরও সহজ করার জন্য চীনা দূতাবাসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

চীনা দূতাবাসের কর্মকর্তারা গণঅধিকার পরিষদের নেতাদের বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow