ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৪২-এর ইফতার সম্মিলন অনুষ্ঠিত
পবিত্র রমজান উপলক্ষে রাজধানীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ব্যাচ ৪২-এর ইফতার সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত ব্যাচটির শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। চবি ব্যাচ ৪২-এর বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ৬ মার্চ চট্টগ্রামে অবস্থানরত ব্যাচ ৪২-এর শিক্ষার্থীদের নিয়ে বন্দর নগরীতে ইফতার সম্মিলন অনুষ্ঠিত হয়। সেখানে চট্টগ্রামে অবস্থানরত ব্যাচ ৪২-এর দেড় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী একত্রিত হয়ে ইফতার ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় অংশ নেন। ব্যাচ ৪২-এর বর্তমান কমিটির সভাপতি তাহিরা মিশু জানান, ঢাকা ও চট্টগ্রাম দুই আয়োজনেই দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দুই পর্ব মিলিয়ে তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতি ছিল, যা ব্যাচ ৪২-এর এযাবতকালের সবচেয়ে বড় একত্রিত হওয়া। ব্যাচটির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম বলেন, ইফতারকে ঘিরে প্রাক্তন সহপাঠীদের মধ্যে ছিল উচ্ছ্
পবিত্র রমজান উপলক্ষে রাজধানীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ব্যাচ ৪২-এর ইফতার সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত ব্যাচটির শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। চবি ব্যাচ ৪২-এর বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ৬ মার্চ চট্টগ্রামে অবস্থানরত ব্যাচ ৪২-এর শিক্ষার্থীদের নিয়ে বন্দর নগরীতে ইফতার সম্মিলন অনুষ্ঠিত হয়। সেখানে চট্টগ্রামে অবস্থানরত ব্যাচ ৪২-এর দেড় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী একত্রিত হয়ে ইফতার ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় অংশ নেন।
ব্যাচ ৪২-এর বর্তমান কমিটির সভাপতি তাহিরা মিশু জানান, ঢাকা ও চট্টগ্রাম দুই আয়োজনেই দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দুই পর্ব মিলিয়ে তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতি ছিল, যা ব্যাচ ৪২-এর এযাবতকালের সবচেয়ে বড় একত্রিত হওয়া।
ব্যাচটির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম বলেন, ইফতারকে ঘিরে প্রাক্তন সহপাঠীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আন্তরিকতার পরিবেশ। দীর্ঘদিন পর একত্রিত হয়ে তারা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন এবং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যাচের প্রথম নির্বাচন কমিশনার ও গঠনতন্ত্র প্রণেতা শরীফুজ্জামান জানান, চবির ব্যাচ ৪২-এর বন্ধুদের এ বন্ধন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের মূল চালিকা শক্তি। আমরা প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বিশ্বদ্যিালয়ের উন্নয়নেও অবদান রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।
What's Your Reaction?