ঢাকায় জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৫
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় পাঁচজনকে গ্রেপ্তার করে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। ডিএমপি সূত্র জানায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর এলাকায় নগদ অর্থ বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচার পরিচালনা করে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে দুই দিনের কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)। এ সময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়। প্রতিটি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে, অপর এক ঘটনায় ওয়ারী বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সন্তোষজনক কারণ ব্যতীত ঘোরাফেরার অভিযোগে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে দুজনের বিরুদ্ধে রায় দেন। এতে একজনকে এক মাস এবং অপর একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় পাঁচজনকে গ্রেপ্তার করে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর এলাকায় নগদ অর্থ বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচার পরিচালনা করে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে দুই দিনের কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)। এ সময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়। প্রতিটি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে, অপর এক ঘটনায় ওয়ারী বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সন্তোষজনক কারণ ব্যতীত ঘোরাফেরার অভিযোগে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে দুজনের বিরুদ্ধে রায় দেন। এতে একজনকে এক মাস এবং অপর একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার একটি মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। জনগণের হাতে আটক হওয়ার পর পুলিশের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার অভিযোগে ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় তাদের এ সাজা দেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের অভিযান ও তাৎক্ষণিক বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।
What's Your Reaction?