ঢাকায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত
ঢাকায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার যাত্রাবাড়ীর দয়াগঞ্জ রেলগেট এলাকায় ও টঙ্গী রেলগেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজমল হোসাইন (৫৫) ও শাকিল (৪৫)। গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আজমল হোসাইনের শ্যালক জানান, সকাল সাড়ে ৮টার দিকে দয়াগঞ্জ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আজমল। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) নুর আলম জানান, রাতে খবর পেয়ে টঙ্গী রেলগেট এলাকায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎ
ঢাকায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার যাত্রাবাড়ীর দয়াগঞ্জ রেলগেট এলাকায় ও টঙ্গী রেলগেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজমল হোসাইন (৫৫) ও শাকিল (৪৫)।
গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজমল হোসাইনের শ্যালক জানান, সকাল সাড়ে ৮টার দিকে দয়াগঞ্জ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আজমল। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) নুর আলম জানান, রাতে খবর পেয়ে টঙ্গী রেলগেট এলাকায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, নিহত ওই ব্যক্তির নাম ছাড়া কিছু জানতে পারিনি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস
What's Your Reaction?