ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি

ঢাকায় তীব্র গরমের মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর মহানগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। এর আগে বেলা ৩টা থেকে আকাশে মেঘ জমতে থাকে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ ছিল চরমে। আজ বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে আসায় স্বস্তি অনুভব করছেন তারা। এদিকে রাজধানীর মগবাজার, মালিবাগ, ওয়ারলেস, রামপুরাসহ কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। রিকশাচালক আলমগীর বলেন, ‘কয়েকদিন ধরেই গরমে কাজ করা কষ্ট হয়ে যাচ্ছিল। আজ বৃষ্টি হওয়ায় একটু শান্তি লাগছে।’ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আরএএস/একিউএফ

ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি

ঢাকায় তীব্র গরমের মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর মহানগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। এর আগে বেলা ৩টা থেকে আকাশে মেঘ জমতে থাকে।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ ছিল চরমে। আজ বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে আসায় স্বস্তি অনুভব করছেন তারা।

এদিকে রাজধানীর মগবাজার, মালিবাগ, ওয়ারলেস, রামপুরাসহ কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। রিকশাচালক আলমগীর বলেন, ‘কয়েকদিন ধরেই গরমে কাজ করা কষ্ট হয়ে যাচ্ছিল। আজ বৃষ্টি হওয়ায় একটু শান্তি লাগছে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

আরএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow