ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৩৪ শতাংশ

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিনে ভোট পড়েছে ৩৪ শতাংশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৬টার দিকে সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। সমিতির মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৮৫ জন। এর মধ্যে প্রথম দিনে ২ হাজার ৭৫৯ জন ভোট দেন এবং দ্বিতীয় দিনে ৪ হাজার ৩১০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে দুই দিনে মোট ৭ হাজার ৬৯টি ভোট প্রদান করে সমিতির সদস্যরা। হিসাব অনুযায়ী, মোট ভোটের ৩৪ শতাংশ ভোট এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ভোট দেয়নি প্রায় ৬৬ দশমিক ৫ শতাংশ ভোটার। সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি রাখা হয় এবং এরপর বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহান উদ্দিন জানান, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। সমিতি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৩৪ শতাংশ

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিনে ভোট পড়েছে ৩৪ শতাংশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৬টার দিকে সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সমিতির মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৮৫ জন। এর মধ্যে প্রথম দিনে ২ হাজার ৭৫৯ জন ভোট দেন এবং দ্বিতীয় দিনে ৪ হাজার ৩১০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে দুই দিনে মোট ৭ হাজার ৬৯টি ভোট প্রদান করে সমিতির সদস্যরা।

হিসাব অনুযায়ী, মোট ভোটের ৩৪ শতাংশ ভোট এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ভোট দেয়নি প্রায় ৬৬ দশমিক ৫ শতাংশ ভোটার।

সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি রাখা হয় এবং এরপর বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহান উদ্দিন জানান, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

সমিতি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন প্রার্থী। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আইনজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না আওয়ামী লীগপন্থি কোনো প্যানেল, যা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এমডিএএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow