ঢাকা কলেজে ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজে সংগঠনটির আন্দোলন-সংগ্রামের ইতিহাস নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় কলেজের জুলাই চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করে ঢাকা কলেজ শাখা ছাত্র ইউনিয়ন। প্রদর্শনীতে সংগঠনটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ১৯৫২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকেই সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও সামন্তবাদের বিরুদ্ধে জাতীয় অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে সংগঠনটি। প্রদর্শনীতে ভাষা আন্দোলন পরবর্তী ছাত্র সংসদ নির্বাচন, যুক্তফ্রন্টের ২১ দফা আন্দোলন, শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরা হয়। ঢাকা কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সংগঠক ইকরামুল হক জিহাদ বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ১৯৫২ সালের ২৬ এপ্রিল ভাষা আন্দোলনের সময় আত্মপ্রকাশ করে এবং সেই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল সংগঠনটি ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। তিনি আরও বলেন,

ঢাকা কলেজে ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজে সংগঠনটির আন্দোলন-সংগ্রামের ইতিহাস নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় কলেজের জুলাই চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করে ঢাকা কলেজ শাখা ছাত্র ইউনিয়ন। প্রদর্শনীতে সংগঠনটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ১৯৫২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকেই সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও সামন্তবাদের বিরুদ্ধে জাতীয় অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।

প্রদর্শনীতে ভাষা আন্দোলন পরবর্তী ছাত্র সংসদ নির্বাচন, যুক্তফ্রন্টের ২১ দফা আন্দোলন, শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরা হয়।

ঢাকা কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সংগঠক ইকরামুল হক জিহাদ বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ১৯৫২ সালের ২৬ এপ্রিল ভাষা আন্দোলনের সময় আত্মপ্রকাশ করে এবং সেই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল সংগঠনটি ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘ এই সময়ে শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বিভিন্ন গণআন্দোলনসহ দেশ-বিদেশের প্রগতিশীল সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছাত্র ইউনিয়ন। দেশের যেকোনো সংকটময় সময়ে সংগঠনটি সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করে এসেছে।

তিনি জানান, সারাদেশে সংগঠনের লড়াই-সংগ্রামের সামগ্রিক চিত্র তুলে ধরতেই এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এই আলোকচিত্র প্রদর্শনী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দুই দিন চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow