ঢাকা কলেজে টুপি ও তসবি বিতরণ ছাত্রদলের

পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের মাঝে টুপি ও তসবিহ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা কলেজের আবাসিক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকারের ব্যবস্থাপনায় এক হাজার আবাসিক শিক্ষার্থীর হাতে টুপি ও তসবিহ তুলে দেওয়া হয়। ছাত্রদলের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এটি সত্যিই একটি প্রশংসনীয় কর্মসূচি। সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা ছাত্রদলের সকল ভালো ও গঠনমূলক কার্যক্রমকে সাধুবাদ জানান। শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি দল-মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠনকে শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আশা প্রকাশ করেন। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকার বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের যেন কোনো দূরত্ব না থাকে এবং সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে কাজ করতে পারে সে লক্ষ্যেই আবাসি

ঢাকা কলেজে টুপি ও তসবি বিতরণ ছাত্রদলের

পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের মাঝে টুপি ও তসবিহ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা কলেজের আবাসিক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকারের ব্যবস্থাপনায় এক হাজার আবাসিক শিক্ষার্থীর হাতে টুপি ও তসবিহ তুলে দেওয়া হয়।

ছাত্রদলের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এটি সত্যিই একটি প্রশংসনীয় কর্মসূচি। সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা ছাত্রদলের সকল ভালো ও গঠনমূলক কার্যক্রমকে সাধুবাদ জানান। শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি দল-মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠনকে শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আশা প্রকাশ করেন।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকার বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের যেন কোনো দূরত্ব না থাকে এবং সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে কাজ করতে পারে সে লক্ষ্যেই আবাসিক শিক্ষার্থীদের জন্য টুপি ও তসবিহ উপহারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান ধর্মীয় মূল্যবোধ ও আত্মশুদ্ধির মাস। মুসলমান হিসেবে সবার উচিত ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলা। এই পবিত্র মাসকে কেন্দ্র করে ধর্মীয় সংস্কৃতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow