ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক অসুস্থ হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত আব্দুল মান্নানের বাবার নাম জয়নাল আবেদীন এবং তার হাজতি নম্বর ২০২৭৫/২৬। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখন্ড এলাকায়। কারা সূত্রে জানা গেছে, হাজতি মান্নান একটি মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন। কারারক্ষী বিপ্লব জানান, আজ সকালের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি আব্দুল মান্নান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে হাজতি আব্দুল মান্নানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। তিনি আরও জানান, ময়নাতদন্

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক অসুস্থ হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত আব্দুল মান্নানের বাবার নাম জয়নাল আবেদীন এবং তার হাজতি নম্বর ২০২৭৫/২৬। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখন্ড এলাকায়। কারা সূত্রে জানা গেছে, হাজতি মান্নান একটি মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।

কারারক্ষী বিপ্লব জানান, আজ সকালের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি আব্দুল মান্নান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে হাজতি আব্দুল মান্নানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow