ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জে অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটা থেকে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক হতে কাঁচপুর এবং সিলেট মহাসড়কের কাঁচপুর হতে বরপা এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটারে যানজট রয়েছে। যানজটে আটকে আছেন আইনজীবী দিপু। তিনি জানান, সোনারগাঁ যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে চিটাগাংরোড এলাকায় আটকা পড়েছি। প্রায় ৩০ মিনিট ধরে আমরা আটকা আছি। এদিকে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর জাগো নিউজকে বলেন, যানজট সৃষ্টি হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে দেখিনি। কিছুক্ষণ আগে মহাসড়ক দিয়ে এসেছি, তখন যানজট ছিল না। খোঁজ নেওয়া হচ্ছে। মো. আকাশ/এনএইচআর/জেআইএম

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জে অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটা থেকে তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক হতে কাঁচপুর এবং সিলেট মহাসড়কের কাঁচপুর হতে বরপা এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটারে যানজট রয়েছে।

যানজটে আটকে আছেন আইনজীবী দিপু। তিনি জানান, সোনারগাঁ যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে চিটাগাংরোড এলাকায় আটকা পড়েছি। প্রায় ৩০ মিনিট ধরে আমরা আটকা আছি।

এদিকে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর জাগো নিউজকে বলেন, যানজট সৃষ্টি হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে দেখিনি। কিছুক্ষণ আগে মহাসড়ক দিয়ে এসেছি, তখন যানজট ছিল না। খোঁজ নেওয়া হচ্ছে।

মো. আকাশ/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow