ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত চুনের ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক অবৈধ চুন বহনকালে হঠাৎ আগুন ধরে যায়। পরে আগুনে বেশ কিছু চুন পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে ট্রাকে থাকা মানুষরা স্থান ত্যাগ করে। একপর্যায়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, ট্রাকে আগুন ধরার বিষয়ে আমরা অবগত নই। কেউ জানায়নি আমাদের।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত চুনের ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক অবৈধ চুন বহনকালে হঠাৎ আগুন ধরে যায়। পরে আগুনে বেশ কিছু চুন পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে ট্রাকে থাকা মানুষরা স্থান ত্যাগ করে। একপর্যায়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, ট্রাকে আগুন ধরার বিষয়ে আমরা অবগত নই। কেউ জানায়নি আমাদের।
What's Your Reaction?