ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব, গন্তব্য চীন
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। চীন সরকারের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। শায়রুল কবির খান জানান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকা বিমান বন্দরে বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে তাকে বিদায় জানান। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী ।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
চীন সরকারের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবির খান জানান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকা বিমান বন্দরে বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে তাকে বিদায় জানান। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী ।
What's Your Reaction?