ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে এনসিপির প্যানেল ঘোষণা
ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচন (২০২৬–২৭) ঘিরে প্যানেল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনসিপি সমর্থিত ‘ন্যাশনাল ট্যাক্স লইয়ার্স অ্যালায়েন্স (এনটিএলএ)’ মনোনীত লাল-সবুজ প্যানেল ঘোষণা করা হয়। জানা গেছে, আগামী ২২ ও ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনটিএলএর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসলিম বিন হাই। এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে শেখ আখতার মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. লুতফুল কবীর, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কোহিনূর ইসলাম, আইসিটি সম্পাদক পদে শেখ মো. নাজমুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন আবদুল হক হাওলাদার, মোহাম্মদ আরিফুল ইসলাম, অ্যাডভোকেট আশরাফি সানজিদা, অ্যাডভোকেট রুহী শামসাদ আরা, শাহ নেওয়াজ মোহাম্মদ শাকিল এবং যুগ্ম আহ্বায়ক তানভীর কায়সার। এফএইচ/এমএএইচ/
ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচন (২০২৬–২৭) ঘিরে প্যানেল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনসিপি সমর্থিত ‘ন্যাশনাল ট্যাক্স লইয়ার্স অ্যালায়েন্স (এনটিএলএ)’ মনোনীত লাল-সবুজ প্যানেল ঘোষণা করা হয়।
জানা গেছে, আগামী ২২ ও ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনটিএলএর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসলিম বিন হাই। এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে শেখ আখতার মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. লুতফুল কবীর, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কোহিনূর ইসলাম, আইসিটি সম্পাদক পদে শেখ মো. নাজমুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন আবদুল হক হাওলাদার, মোহাম্মদ আরিফুল ইসলাম, অ্যাডভোকেট আশরাফি সানজিদা, অ্যাডভোকেট রুহী শামসাদ আরা, শাহ নেওয়াজ মোহাম্মদ শাকিল এবং যুগ্ম আহ্বায়ক তানভীর কায়সার।
এফএইচ/এমএএইচ/
What's Your Reaction?