ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হযেছে। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকাল ৬টার দিকে স্টাফের মাধ্যমে খবর পেয়ে গেটের পাশে ওয়ান স্টপ  ইমারজেন্সি সেন্টার (ওসেকের) পেছনে অজ্ঞাতপরিচয়ের ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কেএজেডআইএ/এসএনআর

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হযেছে। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকাল ৬টার দিকে স্টাফের মাধ্যমে খবর পেয়ে গেটের পাশে ওয়ান স্টপ  ইমারজেন্সি সেন্টার (ওসেকের) পেছনে অজ্ঞাতপরিচয়ের ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow