ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ ও শহিদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূইয়া (ফারহান ফাইয়াজ)-এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন ও অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা। আরও উপস্থিত ছিলেন শহিদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যবৃন্দ, কলেজের উপাধ্যক্ষবৃন্দ, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, প্রতিষ্ঠানের জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা, প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, ১৮ জুলাই ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরানো ধানমন্ডি-২৭ বর্তমান শহীদ ফারহান ফাইয়াজ সড়কে পুলিশের গুলিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ ও শহিদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূইয়া (ফারহান ফাইয়াজ)-এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন ও অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা।
আরও উপস্থিত ছিলেন শহিদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যবৃন্দ, কলেজের উপাধ্যক্ষবৃন্দ, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, প্রতিষ্ঠানের জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা, প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১৮ জুলাই ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরানো ধানমন্ডি-২৭ বর্তমান শহীদ ফারহান ফাইয়াজ সড়কে পুলিশের গুলিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ শহিদ হন। জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি স্মরণীয় অধ্যায়। এই আন্দোলনে বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এ অনুষ্ঠানে শহিদ ফারহান ফাইয়াজ স্মরণে বিশেষ আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থান ও শহিদ ফারহান ফাইয়াজ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ প্রদর্শন, বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করা হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও কলেজের অধ্যক্ষ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী, শহিদ ফারহান ফাইয়াজের শ্রেণিশিক্ষক ও সহপাঠী।
What's Your Reaction?