ঢাকা-২ আসনে বিপুল ভোটে এগিয়ে আমানউল্লাহ আমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে আরও ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ১৪২ টির মধ্যে ২৬ কেন্দ্রের ফলে বিপুল ব্যবধানে এগিয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।  ঘোষিত তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৬ জন। এর মধ্যে ২৬ টি কেন্দ্রে ৪৬ হাজার ৬৯২ ভোট দিয়েছেন। এর মধ্যে বাতিল হয়েছে ৬৭৫ টি ভোট।  এসব কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান ৩৩ হাজার ৭১৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) আব্দুল হক ১২ হাজার ১০৯ টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম ৮৬৭টি ভোট পেয়েছেন।

ঢাকা-২ আসনে বিপুল ভোটে এগিয়ে আমানউল্লাহ আমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে আরও ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ১৪২ টির মধ্যে ২৬ কেন্দ্রের ফলে বিপুল ব্যবধানে এগিয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। 


ঘোষিত তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৬ জন। এর মধ্যে ২৬ টি কেন্দ্রে ৪৬ হাজার ৬৯২ ভোট দিয়েছেন। এর মধ্যে বাতিল হয়েছে ৬৭৫ টি ভোট। 

এসব কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান ৩৩ হাজার ৭১৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) আব্দুল হক ১২ হাজার ১০৯ টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম ৮৬৭টি ভোট পেয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow