ঢাবিতে বিশ্বকাপজয়ী মেসুত ওজিল

২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এসেছেন। জানা গেছে, ওজিল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে বিশাল এরদোগানসহ তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সংস্কার কাজের উদ্বোধন করতে এসেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। আজ ঢাবিতে সংস্কার উদ্বোধনের পর আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেয়ার কথা তাদের। এরপর রাতেই দেশ ছাড়বেন তারা। উল্লেখ্য, তুর্কি বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান ওজিল ২০০৯-১৮ পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন। ২০২৩ সালে তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়ে খেলার সময় ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৫ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন ওজিল।

ঢাবিতে বিশ্বকাপজয়ী মেসুত ওজিল

২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এসেছেন। জানা গেছে, ওজিল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে বিশাল এরদোগানসহ তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সংস্কার কাজের উদ্বোধন করতে এসেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। আজ ঢাবিতে সংস্কার উদ্বোধনের পর আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেয়ার কথা তাদের। এরপর রাতেই দেশ ছাড়বেন তারা।

উল্লেখ্য, তুর্কি বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান ওজিল ২০০৯-১৮ পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন। ২০২৩ সালে তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়ে খেলার সময় ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৫ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন ওজিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow