ঢাবিতে মলচত্বরে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’, ৫ আগস্ট ভিত্তিপ্রস্তর উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনিক ভবনসংলগ্ন মলচত্বরে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হবে। আগামী ৫ আগস্ট এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রশাসনিক ভবনসংলগ্ন মলচত্বরে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে। স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা হিসেবে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একই সিন্ডিকেট সভায় বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের পাশ

একই সিন্ডিকেট সভায় বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তদন্ত কমিটি গঠন এবং জুলাইয়ের চেতনা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।