ঢাবিতে ২ নেতাকে ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত দুই ছাত্রদল নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফাইয়াজ মো. শারাফ ফাহিম এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক আলামিন ফারাজি। দুটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া

ঢাবিতে ২ নেতাকে ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই ছাত্রদল নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফাইয়াজ মো. শারাফ ফাহিম এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক আলামিন ফারাজি।

দুটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সাইমন কালবেলাকে বলেন, কমিটি হওয়ার পর থেকেই ফাহিম সাংগঠনিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। দলীয় কোনো প্রোগ্রামেও আসেন না। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow