ঢাবির ক্লাস-পরীক্ষা শুরু রোববার
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষাসহ অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রম আগামী রোববার (২৯ মার্চ) থেকে যথারীতি শুরু হচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম আগামী রোববার (২৯ মার্চ) থেকে যথারীতি শুরু হচ্ছে। দাপ্তরিক কার্যক্রম গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষাসহ অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রম আগামী রোববার (২৯ মার্চ) থেকে যথারীতি শুরু হচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম আগামী রোববার (২৯ মার্চ) থেকে যথারীতি শুরু হচ্ছে। দাপ্তরিক কার্যক্রম গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
What's Your Reaction?