ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রাফিক ডিজাইন বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। বিভাগীয় চেয়ারপারসন ড. ভদ্রেশু রীটার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং শিল্পী কামরুল হাসানের কন্যা সুমনা হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা শিল্পকর্মের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তারা হলেন বিএফএ প্রথম বর্ষের এস এম মাহমুদুল হাসান (সৈয়দ আলী আজম স্মৃতি পুরস্কার), দ্বিতীয় বর্ষের দুর্জয় গোস্বামী (খাজা শফিক আহমেদ স্মৃতি পুরস্কার), তৃতীয় বর্ষের আবদুল্লাহ আল মানিক (সমরজিৎ রায় চৌধুরী স্মৃতি পুরস্কার) ও চতুর্থ বর্ষের অন্তর কুমার বিশ্বাস (কাইয়্যুম চৌধুরী স্মৃতি পুরস্কার)। শ্রেণি পুরস্কারপ্রাপ্তরা হলেন- আল আলিফ দিপু (এমএফএ দ্বিতীয় পর্ব), রওশন জাহান (এমএফএ প্রথম পর্ব), মোছা. মিথিলা ফারজানা (বিএফএ চতুর্থ বর্ষ), শানীলা শাবনাম (বিএফএ ত

ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রাফিক ডিজাইন বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

বিভাগীয় চেয়ারপারসন ড. ভদ্রেশু রীটার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং শিল্পী কামরুল হাসানের কন্যা সুমনা হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা শিল্পকর্মের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তারা হলেন বিএফএ প্রথম বর্ষের এস এম মাহমুদুল হাসান (সৈয়দ আলী আজম স্মৃতি পুরস্কার), দ্বিতীয় বর্ষের দুর্জয় গোস্বামী (খাজা শফিক আহমেদ স্মৃতি পুরস্কার), তৃতীয় বর্ষের আবদুল্লাহ আল মানিক (সমরজিৎ রায় চৌধুরী স্মৃতি পুরস্কার) ও চতুর্থ বর্ষের অন্তর কুমার বিশ্বাস (কাইয়্যুম চৌধুরী স্মৃতি পুরস্কার)।

শ্রেণি পুরস্কারপ্রাপ্তরা হলেন- আল আলিফ দিপু (এমএফএ দ্বিতীয় পর্ব), রওশন জাহান (এমএফএ প্রথম পর্ব), মোছা. মিথিলা ফারজানা (বিএফএ চতুর্থ বর্ষ), শানীলা শাবনাম (বিএফএ তৃতীয় বর্ষ), ইরিন জাহান অন্তরা (বিএফএ দ্বিতীয় বর্ষ) ও দীপ্ত আচার্য্য (বিএফএ প্রথম বর্ষ)।

নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন এমএফএ দ্বিতীয় পর্বের শিক্ষার্থী রাহাত ভূঁইয়া। বিভাগীয় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন বিএফএ চতুর্থ বর্ষের সজীব জোয়ার্দার। কামরুল হাসান স্বর্ণপদক লাভ করেছেন বিএফএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় কর্মকার। স্টুডেন্ট অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে এমএফএ দ্বিতীয় পর্বের শিক্ষার্থী রাহাত ভূঁইয়াকে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধ্যাপক সায়মা প্রদর্শনী পরিদর্শন করেন।

শিল্পকর্ম প্রদর্শনী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।

এফএআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow