ঢাবির ছয় হলে ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ এক বছরের জন্য এসব কমিটির অনুমোদন দেন। ঘোষিত হল শাখাগুলো হলো- মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, সার্জেন্ট জহুরুল হক হল, হাজী মুহাম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং অমর একুশে হল। ঘোষিত কমিটিতে মাস্টারদা সূর্যসেন হল শাখার আহ্বায়ক করা হয়েছে সাকিবুল হাসানকে এবং সদস্য সচিব মো. আরমানুল ইসলাম। বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক হয়েছেন আমিনুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন সর্দার তানভীর বিন নজরুল। অমর একুশে হল শাখার আহ্বায়ক হয়েছেন রুবায়েত হাসান রিমন এবং সদস্য সচিব হয়েছেন দিনাত হক। সার্জেন্ট জহুরুল হক হল শাখার আহ্বায়ক আল মেহরাজ শাহরিয়ার মিথুন এবং সদস্য সচিব নাজিমুদ্দিন সাইফ। হাজী মুহাম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক

ঢাবির ছয় হলে ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ এক বছরের জন্য এসব কমিটির অনুমোদন দেন।

ঘোষিত হল শাখাগুলো হলো- মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, সার্জেন্ট জহুরুল হক হল, হাজী মুহাম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং অমর একুশে হল।

ঘোষিত কমিটিতে মাস্টারদা সূর্যসেন হল শাখার আহ্বায়ক করা হয়েছে সাকিবুল হাসানকে এবং সদস্য সচিব মো. আরমানুল ইসলাম। বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক হয়েছেন আমিনুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন সর্দার তানভীর বিন নজরুল।

অমর একুশে হল শাখার আহ্বায়ক হয়েছেন রুবায়েত হাসান রিমন এবং সদস্য সচিব হয়েছেন দিনাত হক। সার্জেন্ট জহুরুল হক হল শাখার আহ্বায়ক আল মেহরাজ শাহরিয়ার মিথুন এবং সদস্য সচিব নাজিমুদ্দিন সাইফ।

হাজী মুহাম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক হয়েছেন সাইদুর রহমান শাহিদ এবং সদস্য সচিব হয়েছেন সাঈদ আফ্রিদী। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার আহ্বায়ক হয়েছেন শাহরিয়ার ইয়ামিন এবং সদস্য সচিব হয়েছেন মুশফিক হাসান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হবে বলে নেতারা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow