ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলিনিয়াম ব্যাচ (২০০০-২০০১)-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আবদুল করিম সরকারকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটি অরাজনৈতিক হিসেবে পরিচালিত হবে বলে সভায় জানানো হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হক হিমেল, ইফতেখার আনাম ও প্রণব বৈষ্ণব। বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন— এনামুল হাসান (অর্থ), উবায়দুল্লাহ বাদল (প্রচার ও প্রকাশনা), শাহজাহান আলী (দপ্তর), হাকিম লেবু (শিক্ষা) এবং মুহাম্মদ হোসাইন সবুজ (সংস্কৃতি)। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাসান মোর্শেদ ধ্রুব, আশরাফুল আলম সাগর, জায়েদুল ইসলাম রিয়াজ, ফারহানা বীথি, তানভীর আহমেদ রোমেল, রুহুল আমীন মাসুম, সোলায়মান সোহেল, তারিকুল ইসলাম মনির, লুনা, ইব্রাহিম শিকদার ইমন এবং ফজলে এলাহী সবুজ। আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে এবং শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলিনিয়াম ব্যাচ (২০০০-২০০১)-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আবদুল করিম সরকারকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটি অরাজনৈতিক হিসেবে পরিচালিত হবে বলে সভায় জানানো হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হক হিমেল, ইফতেখার আনাম ও প্রণব বৈষ্ণব।

বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন— এনামুল হাসান (অর্থ), উবায়দুল্লাহ বাদল (প্রচার ও প্রকাশনা), শাহজাহান আলী (দপ্তর), হাকিম লেবু (শিক্ষা) এবং মুহাম্মদ হোসাইন সবুজ (সংস্কৃতি)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাসান মোর্শেদ ধ্রুব, আশরাফুল আলম সাগর, জায়েদুল ইসলাম রিয়াজ, ফারহানা বীথি, তানভীর আহমেদ রোমেল, রুহুল আমীন মাসুম, সোলায়মান সোহেল, তারিকুল ইসলাম মনির, লুনা, ইব্রাহিম শিকদার ইমন এবং ফজলে এলাহী সবুজ।

আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে এবং শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ওয়ার্কিং কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow