ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যু: শিক্ষক সুদীপের রিমান্ড শুনানি আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মেহজাবিন মিমোর মৃত্যুতে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর রিমান্ড শুনানি হবে আজ (রোববার)। রোববার (৩ মে) দুপুরে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন গত বুধবার আদালতে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন। মামলার নথি অনুযায়ী, মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পরিবারের সঙ্গে রাজধানীর বাড্ডা এলাকায় বসবাস করতেন। গত রোববার সকালে নিজ কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে ব্যক্তিগত বিষয় ও আর্থিক লেনদেনের উল্লেখ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে

ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যু: শিক্ষক সুদীপের রিমান্ড শুনানি আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মেহজাবিন মিমোর মৃত্যুতে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর রিমান্ড শুনানি হবে আজ (রোববার)।

রোববার (৩ মে) দুপুরে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন গত বুধবার আদালতে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পরিবারের সঙ্গে রাজধানীর বাড্ডা এলাকায় বসবাস করতেন। গত রোববার সকালে নিজ কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে ব্যক্তিগত বিষয় ও আর্থিক লেনদেনের উল্লেখ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে আদালতে হাজির করলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বর্তমানে মামলার তদন্ত চলমান। আজ রিমান্ড শুনানির ওপর ভিত্তি করে পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমডিএএ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow