তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড

বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, তাঁর ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেননি সংশ্লিষ্ট দালাল। ওই লিখিত অভিযোগটির তদন্তভার দেওয়া হয়েছিল এসআই মোস্তাফিজার রহমানকে। তদন্তের প্রয়োজনে এসআই মোস্তাফিজার রহমান একাধিকবার অভিযোগকারী ওই নারীর বাড়িতে যাতায়াত করেন। এই সুযোগে অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে।বিষয়টি পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্

তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড

বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, তাঁর ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেননি সংশ্লিষ্ট দালাল। ওই লিখিত অভিযোগটির তদন্তভার দেওয়া হয়েছিল এসআই মোস্তাফিজার রহমানকে।

তদন্তের প্রয়োজনে এসআই মোস্তাফিজার রহমান একাধিকবার অভিযোগকারী ওই নারীর বাড়িতে যাতায়াত করেন। এই সুযোগে অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে।

বিষয়টি পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্তের একপর্যায়ে এসআই মোস্তাফিজার রহমান ও ওই প্রবাসীর স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে হওয়া আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে গত ১০ জুলাই পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আজ ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে সরাসরি বগুড়া জেলা পুলিশ লাইনসে সংযুক্তির আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর আজই তাঁকে থানা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow