তনু হত্যা: সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (০৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কুমিল্লার আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। এর আগে শনিবার সকালে হাফিজুর রহমানকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান। তিনি জানান, হাফিজুর রহমান আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে গ্রেপ্তারের নির্দেশ থাকায় তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। গত ৬ আগস্ট রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

তনু হত্যা: সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (০৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কুমিল্লার আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। এর আগে শনিবার সকালে হাফিজুর রহমানকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান। তিনি জানান, হাফিজুর রহমান আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে গ্রেপ্তারের নির্দেশ থাকায় তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। গত ৬ আগস্ট রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন আদালত।  ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর আত্মসমর্পণ না করায় শনিবার সকালে তাকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তারের পর শনিবার বিকেলে তাকে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তৈয়বুর রহমান আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।  উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর ২ আগস্ট জামিন পেয়ে ৪ আগস্ট মুক্তি পাওয়ার পর দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow