তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ
ইউরোপের মাটিতে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সান মারিনোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ডিফেন্ডার তপু বর্মণ।
ইতালিবেষ্টিত ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনোর মাঠে অনুষ্ঠিত ম্যাচে গ্যালারিজুড়ে ছিল বাংলাদেশের সমর্থকদের সরব উপস্থিতি। ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা মাঠে এসে দলকে সমর্থন জানান। ফলে অ্যাওয়ে ম্যাচ হলেও পুরো স্টেডিয়ামে ছিল যেন বাংলাদেশের হোম ম্যাচের আবহ।
বিস্তারিত আসছে...