তবে কি বিয়ের পথে দেব-রুক্সিনী?
পর্দার রোমান্স কি এবার বাস্তবে বিয়ের মণ্ডপে পৌঁছাতে চলেছে? দীর্ঘ এক দশকের ভালোবাসার গল্পে কি আসতে যাচ্ছে নতুন অধ্যায়? টালিউড সুপারস্টার দেবের একগুচ্ছ ছবি ঘিরে এখন ঠিক এমনই প্রশ্নে সরগরম নেটদুনিয়া!
টালিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্সিনী মৈত্রের সম্পর্ক বরাবরই ছিল খোলামেলা এক ‘ওপেন সিক্রেট’। বিভিন্ন সময়েই নিজেদের ঘনিষ্ঠতা আর বোঝাপড়ার মাধ্যমে ভক্তদের মন জিতে নিয়েছেন এই জুটি। তবে এবার যেন সেই সম্পর্ক আরও একধাপ এগোনোর ইঙ্গিত মিলল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব কিছু ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ছবিগুলোতে দেখা যায়, মেহেদি উৎসবে একে অপরের সান্নিধ্যে দারুণ উচ্ছ্বসিত এই তারকা জুটি। শুধু তাই নয়, দেবের হাতে মেহেদি দিয়ে লেখা রয়েছে রুক্সিনীর নাম, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
ক্যামেরাবন্দি সেই মুহূর্তগুলোতে তাদের চোখের ভাষা, হাসি আর খুনসুঁটি যেন স্পষ্ট করে দিচ্ছে গভীর ভালোবাসার গল্প। ফলে অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন— তবে কি সত্যিই বিয়ের পথে হাঁটতে যাচ্ছেন দেব-রুক্সিনী?
ইতোমধ্যেই অনেক ভক্ত আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘ

ইতোমধ্যেই অনেক ভক্ত আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও তাদের সাম্প্রতিক উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছে—এই প্রেম কাহিনির পরবর্তী দৃশ্য হতে পারে বিয়ের মণ্ডপেই।
উল্লেখ্য, একবার রুক্সিনী মজা করে জানিয়েছিলেন, দেব যখন প্রথম তার বাবার সঙ্গে দেখা করতে যান, তখন নিজেকে ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে পরিচয় দেন এবং অভিনয় ও রাজনীতিকে বলেন ‘একটু-আধটু’ কাজ। সেই মজার স্মৃতিও এখন নতুন করে আলোচনায় এসেছে, যেন এই সম্পর্কের মাধুর্য আরও বাড়িয়ে দিচ্ছে।