তরুণীর রহস্যজনক মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের শিবপুর গ্রামে বেরিবাঁধের ওপর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শিবপুর বেরিবাঁধের ওপর এ ঘটনা ঘটে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পিবিআই টিম এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত তরুণী মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের রঙ্গু খা কান্দি বেপারি বাড়ির বাসিন্দা।  তরুণীর বাবা আব্দুস সাত্তার বলেন, তার মেয়ে নার্সিংয়ে পড়াশোনার পাশাপাশি একটি ক্লিনিকে চাকরি করতেন। নির্বাচনে ভোট দিতে বাড়িতে এসেছিলেন। পরে রোববার নারায়ণগঞ্জে ফেরার উদ্দেশ্যে রওনা দিলে পরদিন তার মরদেহ পাওয়ার খবর পান। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছি। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ইতোমধ্যে বিষয়টি জিডি মূলে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা

তরুণীর রহস্যজনক মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের শিবপুর গ্রামে বেরিবাঁধের ওপর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শিবপুর বেরিবাঁধের ওপর এ ঘটনা ঘটে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পিবিআই টিম এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিহতের পরিচয় শনাক্ত করে।
নিহত তরুণী মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের রঙ্গু খা কান্দি বেপারি বাড়ির বাসিন্দা। 

তরুণীর বাবা আব্দুস সাত্তার বলেন, তার মেয়ে নার্সিংয়ে পড়াশোনার পাশাপাশি একটি ক্লিনিকে চাকরি করতেন। নির্বাচনে ভোট দিতে বাড়িতে এসেছিলেন। পরে রোববার নারায়ণগঞ্জে ফেরার উদ্দেশ্যে রওনা দিলে পরদিন তার মরদেহ পাওয়ার খবর পান। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ইতোমধ্যে বিষয়টি জিডি মূলে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow