তাঁতী দলের নেতা বহিষ্কার
গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন খোকন মিয়াকে দলীয় সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) গাজীপুর মহানগর তাঁতী দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা এবং এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সাংগঠনিক শৃঙ্খলা ও গঠনতন্ত্র অনুযায়ী মনোয়ার হোসেন খোকন মিয়াকে দলীয় সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ওই ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি এবং সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা ও সাংগঠন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ভবিষ্যতেও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।