তাইওয়ানে বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

তাইওয়ানের তাওয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কম্বোডিয়া থেকে নির্বাসিত হয়ে তাইওয়ানে ফিরছিলেন দেশটির দুই নাগরিক। ভুয়া ভিডিও ছড়ানোর অপরাধে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। শুক্রবার (২০ মার্চ) তাইওয়ানের সংবাদ সংস্থা তাইওয়ান ফোকাস এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার রাতে এ দুই ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন চেন নেং-চুয়ান এবং লু সু-হসিয়েন। চেন নেং-চুয়ান ‘গুডনাইট চিকেন’ এবং লু সু-হসিয়েন ‘অ্যানো’ নামে পরিচিত। স্বাধীনতায় বাধা এবং প্রতারণাসহ একাধিক অপরাধে অভিযুক্ত তারা। তাইপের শিলিন, কিনমেন ও মিয়াওলির প্রসিকিউটররা দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিলেন।  ২০২৪ সালে অস্বাভাবিকভাবে কনটেন্টের জন্য পরিচিতি লাভ করেন চেন নেং-চুয়ান। ইউটিউবে তার সাবস্ক্রাইবার রয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার। গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি লাইভস্ট্রিম করেন চেন, এতে তিনি লু সু-হসিয়েনের সহায়তায় একটি অপহরণের চেষ্টা থেকে পালিয়ে যাওয়ার নাটক সাজান। ভিডিওগুলো দেখার পর স্থানীয় পুলিশ তদন্তে নেমে অপহরণের ঘটনা সাজানোর জন্য ব্যবহৃত জিনিসপত্রসহ একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের খুঁজে পায়। এরপ

তাইওয়ানে বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

তাইওয়ানের তাওয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কম্বোডিয়া থেকে নির্বাসিত হয়ে তাইওয়ানে ফিরছিলেন দেশটির দুই নাগরিক। ভুয়া ভিডিও ছড়ানোর অপরাধে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

শুক্রবার (২০ মার্চ) তাইওয়ানের সংবাদ সংস্থা তাইওয়ান ফোকাস এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার রাতে এ দুই ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন চেন নেং-চুয়ান এবং লু সু-হসিয়েন। চেন নেং-চুয়ান ‘গুডনাইট চিকেন’ এবং লু সু-হসিয়েন ‘অ্যানো’ নামে পরিচিত।

স্বাধীনতায় বাধা এবং প্রতারণাসহ একাধিক অপরাধে অভিযুক্ত তারা। তাইপের শিলিন, কিনমেন ও মিয়াওলির প্রসিকিউটররা দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিলেন। 

২০২৪ সালে অস্বাভাবিকভাবে কনটেন্টের জন্য পরিচিতি লাভ করেন চেন নেং-চুয়ান। ইউটিউবে তার সাবস্ক্রাইবার রয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার। গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি লাইভস্ট্রিম করেন চেন, এতে তিনি লু সু-হসিয়েনের সহায়তায় একটি অপহরণের চেষ্টা থেকে পালিয়ে যাওয়ার নাটক সাজান। ভিডিওগুলো দেখার পর স্থানীয় পুলিশ তদন্তে নেমে অপহরণের ঘটনা সাজানোর জন্য ব্যবহৃত জিনিসপত্রসহ একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের খুঁজে পায়। এরপর গ্রেপ্তার করা হয় তাদেরকে। তারপর প্রে সিহানুক প্রাদেশিক আদালত ‘সামাজিক বিশৃঙ্খলায় উসকানি ও তা ঘটানোর’ দায়ে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন তাদের।

এদিকে বিমানবন্দরে গ্রেপ্তারের পর আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নিরাপত্তায় থেকে চেন নেং-চুয়ান সংক্ষিপ্ত বক্তব্যে গত দু-এক বছরে তাইওয়ানের সম্পদ অপচয়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভুয়া ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow