তাকবিরে তাহরিমায় হাত কতটুকু ওঠাবেন?

প্রশ্ন: নামাজের শুরুতে তাকবিরে তাহরিমায় হাত কতটুকু ওঠাতে হয়? নারী ও পুরুষের হাত ওঠানোর নিয়ম  কি একই? উত্তর: নামাজের শুরুতে তাকবিরে তাহরিমা বলা বা তাকবিরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করা ফরজ। ইমাম, মুক্তাদি ও একা নামাজ আদায়কারী সবার জন্যই তাকবিরে তাহরিমা বলা ফরজ। তাকবিরে তাহরিমা না বললে নামাজ হবে না। এই তাকবিরের মাধ্যমে নামাজ আদায়কারী নামাজে প্রবেশ করে এবং নামাজের বাইরের সব কাজকর্ম হারাম বা নিষিদ্ধ হয়ে যায়। রাসুল (সা.) বলেন, সালাতের চাবি হল পবিত্রতা। তাকবিরে তাহরিমা নামাজের বাইরের সব কাজ কাজ হারাম করে দেয় আর সালাম তা হালাল করে। (সুনানে তিরমিজি: ২৩৮) তাকবিরে তাহরিমা বলার সময় হাত ওঠানো সুন্নাত। ইমাম নববির মতে তাকবিরে তাহরিমার সময় হাত ওঠানো সুন্নাত হওয়ার ব্যাপারে উম্মাহর আলেমদের ইজমা বা ঐকমত্য রয়েছে। রাসুল (সা.) সব সময় তাকবিরে তাহরিমা বলার সময় হাত ওঠাতেন। আবু হোরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) যখন নামাজ শুরু করতেন, উভয় হাত প্রসারিত করে ওঠাতেন। (সুনান তিরমিজি: ২৩৯) তাকবিরে তাহরিমায় নারী ও পুরুষের হাত ওঠানোর পদ্ধতিতে পার্থক্য রয়েছে। তাকবিরে তাহরিমার সময় পুরুষ উভয় হাতের বৃদ্ধা আঙুল কানের লতি বর

তাকবিরে তাহরিমায় হাত কতটুকু ওঠাবেন?

প্রশ্ন: নামাজের শুরুতে তাকবিরে তাহরিমায় হাত কতটুকু ওঠাতে হয়? নারী ও পুরুষের হাত ওঠানোর নিয়ম  কি একই?

উত্তর: নামাজের শুরুতে তাকবিরে তাহরিমা বলা বা তাকবিরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করা ফরজ। ইমাম, মুক্তাদি ও একা নামাজ আদায়কারী সবার জন্যই তাকবিরে তাহরিমা বলা ফরজ। তাকবিরে তাহরিমা না বললে নামাজ হবে না। এই তাকবিরের মাধ্যমে নামাজ আদায়কারী নামাজে প্রবেশ করে এবং নামাজের বাইরের সব কাজকর্ম হারাম বা নিষিদ্ধ হয়ে যায়। রাসুল (সা.) বলেন, সালাতের চাবি হল পবিত্রতা। তাকবিরে তাহরিমা নামাজের বাইরের সব কাজ কাজ হারাম করে দেয় আর সালাম তা হালাল করে। (সুনানে তিরমিজি: ২৩৮)

তাকবিরে তাহরিমা বলার সময় হাত ওঠানো সুন্নাত। ইমাম নববির মতে তাকবিরে তাহরিমার সময় হাত ওঠানো সুন্নাত হওয়ার ব্যাপারে উম্মাহর আলেমদের ইজমা বা ঐকমত্য রয়েছে। রাসুল (সা.) সব সময় তাকবিরে তাহরিমা বলার সময় হাত ওঠাতেন। আবু হোরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) যখন নামাজ শুরু করতেন, উভয় হাত প্রসারিত করে ওঠাতেন। (সুনান তিরমিজি: ২৩৯)

তাকবিরে তাহরিমায় নারী ও পুরুষের হাত ওঠানোর পদ্ধতিতে পার্থক্য রয়েছে। তাকবিরে তাহরিমার সময় পুরুষ উভয় হাতের বৃদ্ধা আঙুল কানের লতি বরাবর ওঠাবে এবং হাতের তালু কিবলার দিকে করে হাতের আঙুলগুলো স্বাভাবিকভাবে রেখে ‘আল্লাহু আকবার’ বলবে। আর নারীরা হাতের আঙুলগুলো মিলিয়ে রেখে কাঁধ পর্যন্ত ওঠাবে। (সুনানে নাসাঈ: ১০২৪)

ওয়ায়েল ইবনে হুজর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) তাকে বলেছেন, যখন আপনি নামাজ পড়েন, তখন হাত কান বরাবর ওঠাবেন। আর নারীরা তাদের হাত বুক বরাবর ওঠাবেন। (আলমুজামুল কাবির লিততাবরানি: ২৮)

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow