তানজিদ তামিমের ঝড়ে শুরু, শামীম পাটোয়ারীর ব্যাটে জয়
আগেই ধারনা করা হয়েছিল প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংক ম্যাচ হবে সেয়ানে সেয়ানে। বাস্তবে হয়েছেও তাই। প্রাইম ব্যাংক অনেক কাঠখড় পুড়িয়ে তবে জিতেছে ৪ উইকেটে। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়ায় বিকেএসপি ৪ নম্বর মাঠের ম্যাচটি ৩০ ওভারে ছোট হয়ে আসে। প্রথমে ব্যাট করতে নেমে স্পিনার আলিস আল ইসলাম ও বাঁ-হাতি পেসার আবু হায়দার রনির ধারালো বোলিংয়ে ২৯.১ ওভারে ১৫৩ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। আলিস ইসলাম ২২ রানে ৪ উইকেটের পতন ঘটান। আর আবু হায়দার রনি পান ১৭ রান দিয়ে ২ উইকেট। ১৮০ বলে ১৫৪ রানের টার্গেট ছুঁতে গিয়ে প্রাইম ব্যাংক এর শুরু ভাল হয়নি। ওপেনার শাহাদাত দিপু শুন্য রানে ফিরলে ১ রানে ভাঙ্গে উদ্বোধনী জুটি। এরপর তানজিদ তামিম ও আরিফুল ইসলাম হাত খুলে খেলে দলকে এগিয়ে দেন খানিকটা পথ। তারা জুড়ে দেন ৬৮ রান। তবে তামিম ৩২ বলে ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। আরিফুলের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৪ রানের আরেক কার্যকর ইনিংস। এরপর রানের গতি কমে যায় প্রাইম ব্যাংকের। অধিনায়ক আকবর আলী ১৬ বলে ৭ এবং অভিজ্ঞ যোদ্ধা মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ বলে ২৩ রান করে বিদায় নিলে রীতিমত চাপে পড়ে যায় প্রাইম ব্যাংক। সেই কঠিন সময়ে শ
আগেই ধারনা করা হয়েছিল প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংক ম্যাচ হবে সেয়ানে সেয়ানে। বাস্তবে হয়েছেও তাই। প্রাইম ব্যাংক অনেক কাঠখড় পুড়িয়ে তবে জিতেছে ৪ উইকেটে।
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়ায় বিকেএসপি ৪ নম্বর মাঠের ম্যাচটি ৩০ ওভারে ছোট হয়ে আসে। প্রথমে ব্যাট করতে নেমে স্পিনার আলিস আল ইসলাম ও বাঁ-হাতি পেসার আবু হায়দার রনির ধারালো বোলিংয়ে ২৯.১ ওভারে ১৫৩ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। আলিস ইসলাম ২২ রানে ৪ উইকেটের পতন ঘটান। আর আবু হায়দার রনি পান ১৭ রান দিয়ে ২ উইকেট।
১৮০ বলে ১৫৪ রানের টার্গেট ছুঁতে গিয়ে প্রাইম ব্যাংক এর শুরু ভাল হয়নি। ওপেনার শাহাদাত দিপু শুন্য রানে ফিরলে ১ রানে ভাঙ্গে উদ্বোধনী জুটি। এরপর তানজিদ তামিম ও আরিফুল ইসলাম হাত খুলে খেলে দলকে এগিয়ে দেন খানিকটা পথ। তারা জুড়ে দেন ৬৮ রান।
তবে তামিম ৩২ বলে ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। আরিফুলের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৪ রানের আরেক কার্যকর ইনিংস।
এরপর রানের গতি কমে যায় প্রাইম ব্যাংকের। অধিনায়ক আকবর আলী ১৬ বলে ৭ এবং অভিজ্ঞ যোদ্ধা মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ বলে ২৩ রান করে বিদায় নিলে রীতিমত চাপে পড়ে যায় প্রাইম ব্যাংক। সেই কঠিন সময়ে শক্ত হাতে হাল ধরেন তরুন শামীম পাটোয়ারী।
জাতীয় দলের হয়ে শেষ দিকে হাত খুলে খেলে সময়ের দাবি মেটানো এ তরুণ বাঁ-হাতি বিকেএসপি মাঠে হন প্রাইম ব্যাংকের ত্রাণকর্তা। শামিম পাটোয়ারির ব্যাট থেকে আসা ৩০ বলে ২৪ আর আবু হায়দার রনির ৬ বলে ১১ রানের হার না মানা ইনিংস দুটির ওপর ভর করে ৭ বল আগে জয়ের লক্ষ্যে পৌছে আকবর আলীর প্রাইম ব্যাংক।
এআরবি/আইএইচএস/
What's Your Reaction?