তাপপ্রবাহ চলবে আরও দুই দিন, এরপর বৃষ্টির সম্ভাবনা

গত ২০ এপ্রিল থেকে টানা ৩ দিন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। আগামী ২৬ এপ্রিল থেকে দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এরপর তাপপ্রবাহ কমে আসতে পারে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘২৫ তারিখ থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। ২৬ তারিখের পর থেকে মাসের শেষ দিনগুলোতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এসময় দেশে গরম অনেকটা কমে আসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ এপ্রিলের পর দেশের উত্তরপূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এসময় দেশের তাপমাত্রা আরও কমতে পারে। আজ সকাল ৯টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দে

তাপপ্রবাহ চলবে আরও দুই দিন, এরপর বৃষ্টির সম্ভাবনা

গত ২০ এপ্রিল থেকে টানা ৩ দিন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। আগামী ২৬ এপ্রিল থেকে দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এরপর তাপপ্রবাহ কমে আসতে পারে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘২৫ তারিখ থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। ২৬ তারিখের পর থেকে মাসের শেষ দিনগুলোতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এসময় দেশে গরম অনেকটা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ এপ্রিলের পর দেশের উত্তরপূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এসময় দেশের তাপমাত্রা আরও কমতে পারে।

আজ সকাল ৯টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ প্রসঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরএএস/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow