তাবলীগ জামাতের দুপক্ষ মিলে চললে আমি খুব খুশি হব : ধর্মমন্ত্রী  

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ‘তাবলীগ জামাতের দুপক্ষ মিলে চললে আমি খুব খুশি হব। তারা এখন আলাদাভাবে ইজতেমা করছে। কিন্তু ওনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে ওনারা কী করবেন।’  সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন তিনি।   এসময় গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।   ধর্মমন্ত্রী বলেন, ‘তারেক রহমান প্রথমবার এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি এত ভালো কাজ করছেন। এটা অনেকেই সহ্য করতে পারছেন না। এজন্য আপনাদের (সাংবাদিক) চোখ-কান খোলা রাখতে হবে। যারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করতে হবে।’     চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষিকার্ড, দরিদ্র মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকার

তাবলীগ জামাতের দুপক্ষ মিলে চললে আমি খুব খুশি হব : ধর্মমন্ত্রী  
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ‘তাবলীগ জামাতের দুপক্ষ মিলে চললে আমি খুব খুশি হব। তারা এখন আলাদাভাবে ইজতেমা করছে। কিন্তু ওনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে ওনারা কী করবেন।’  সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন তিনি।   এসময় গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।   ধর্মমন্ত্রী বলেন, ‘তারেক রহমান প্রথমবার এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি এত ভালো কাজ করছেন। এটা অনেকেই সহ্য করতে পারছেন না। এজন্য আপনাদের (সাংবাদিক) চোখ-কান খোলা রাখতে হবে। যারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করতে হবে।’     চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষিকার্ড, দরিদ্র মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকারই দায়িত্ব নেয়ার এত অল্প সময়ের মধ্যে এত বেশি কাজ করতে পারেনি।’  সংসদে বিরোধী দলের ভূমিকা তুলে ধরে কায়কোবাদ বলেন, ‘সাধারণত বিরোধী দল সরকারের ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন। কিন্তু আজকাল তারা সেটা করেন না, বরং কীভাবে সরকারকে বিব্রত করা যায় সেই চেষ্টা করেন।’ সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ কম উল্লেখ করে ধর্মমন্ত্রী নারী সাংবাদিকদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান। তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাংবাদিকদেরকে সোচ্চার ভূমিকা পালনের অনুরোধ করেন। কোনো নিরপরাধ ব্যক্তি যেন জুলুমের শিকার না হয় সেদিকেও খেয়াল রাখার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।   এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘ভারত বিশাল দেশ। তাদের আমি শ্রদ্ধা করি, এজন্য যে তারা গণতন্ত্রকে লালন করে। তবে আরো বেশি শ্রদ্ধা করব, তারা যদি সংখ্যালঘুদের আপন করে নেয়, নিরাপত্তা দেয়। তাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সব ব্যবস্থা নেয়।’  তিনি বলেন, ‘ভারতে কী হচ্ছে, এটা বড় জিনিস নয়। ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। এখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতন সহ্য করব না।’  বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow